Sylhet Today 24 PRINT

সিলেট বেতার কেন্দ্রে শ্রোতা সম্মেলন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ মে, ২০১৭

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে শ্রোতা সম্মেলন শুক্রবার (২৬ মে) সকাল ৯টায় সিলেট কেন্দ্রে শুরু হবে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস বার্তায় জানানো হয়, শ্রোতা সম্মেলনের ১ম পর্বে থাকবে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার ও সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।

২য় পর্বে থাকবে শ্রোতা ক্লাব সদস্যদের অংশ গ্রহণে মুক্ত আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.