Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠন

সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক নুরুল

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ মে, ২০১৭

জাতীয় শ্রমিক লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে।

গত ২৩ মে মঙ্গলবার সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী মো. এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক মো. শামীম রশিদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সহ সভাপতি মো. আব্দুল জলিল, দপ্তর সম্পাদক বাবু দুলন রঞ্জন দেব স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত কমিটিতে মো. আব্দুল ওয়াদুদকে সভাপতি ও মো. নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন কার্যকরী সভাপতি মো. সামছুল ইসলাম কমান্ডার, নির্বাহী সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. তাজ উদ্দিন, মো. নুরুল ইসলাম। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.