Sylhet Today 24 PRINT

বানিয়াচং-এ সিলেটস্ত হবিগঞ্জ সমিতির নৌকা বিতরণ সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০১৭

অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের জেলে সম্প্রদায়ের মধ্যে নৌকা বিতরণ করেছে সিলেটস্ত হবিগঞ্জ সমিতি।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নতুন বাজারে বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েকজন জেলের মধ্যে এই নৌকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, সদস্য মিজানুর রহমান শামিম, বানিয়াচং সুফিয়া মতিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালামত আলি খান, স্কুল শিক্ষক আব্দুর রউফ, শিশু সংগঠক বাদল কুমার রায়, মাসুদুর রহমান প্রমুখ।

নৌকা বিতরণ কালে সমিতির নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলে প্রতি বছর এ ধরণের বন্যা নিয়ন্ত্রণে সরকারকে একটি স্থায়ী সমাধান বের করতে হবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রিত বরাদ্দকৃত অর্থের লুটপাট ও অনিয়ম বন্ধ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.