Sylhet Today 24 PRINT

পাহাড় ধসে মৃত্যু : শুক্রবার সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৭

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধসে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল কর্মসুচীর আয়োজন করছে সিলেট জেলা বিএনপি।

শুক্রবার (১৬ জুন) বাদ জুমআ নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দোয়া মাহফিল সর্বাত্মকভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও জেলা সাধারন সম্পাদক আলী আহমদ এ আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.