Sylhet Today 24 PRINT

মহানগর জাসদের উদ্যোগে সরকারি শিশু পরিবারে মৌসুমী ফল বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৭

সিলেট মহানগর জাসদের পক্ষ থেকে সরকারি শিশু পরিবার (বালিকা)’র শাখায় মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। সোমবার সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস ও সরকারী শিশু পরিবার (বালিকা)’র উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম জাসদ নেতৃবৃন্দের হাত থেকে উক্ত ফল গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট মহানগর শাখাার সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শামসুল আলম, ছাত্রনেতা শাওন, শুভ, মাহমুদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.