Sylhet Today 24 PRINT

ইসকন সিলেটের রথযাত্রা শুরু রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ জুন, ২০১৭

ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আগামী রোববার থেকে শুরু হচ্ছে। আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

ইসকন সিলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেট ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারো সবচেয়ে বড় রথযাত্রা উৎসব অনুষ্টিত হবে ইসকন সিলেটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীরা জানেন, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীব রূপে তাঁকে আর জন্মগ্রহন করতে হয় না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.