Sylhet Today 24 PRINT

সরকারি শিশু পরিবারের সাথে জেলা প্রশাসনের ইফতার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ জুন, ২০১৭

সিলেটের রায়নগরস্থ সরকারি শিশু পরিবার বালিকায় নিবাসীদের সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সরকারি শিশু পরিবারে নিবাসী বালিকাদের মাঝে ঈদ বস্ত্র তুলেন দেন অতিথিরা।

সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্টানে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক (উপসচিব) দেবজিৎ সিংহ, কলামিস্ট আফতাব চৌধুরীসহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন এবং সরকারি শিশু পরিবার বালক বাগবাড়ি, বালিকা রায়নগর সিলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এরআগে বাগবাড়িস্থ সরকারি শিশু পরিবার বালক পরিদর্শন করে নিবাসীদের জন্য ইফতার সামগ্রী দিয়ে যান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.