Sylhet Today 24 PRINT

সূর্যোদয় এতিম স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০১৭

সূর্যোদয় এতিম স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের পরিধেয় সামগ্রী বিতরণ করেছে হেল্প দ্যা পিপল ট্রাস্ট বাংলাদেশ।

রোববার (২৫ জুন) সিলেটের চৌকিদেখীতে প্রায় ১৩০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এ পরিধেয় সামগ্রী প্রদান করা হয়।

সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান তালুকদার সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাসাদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেল্প দ্যা পিপল ট্রাস্ট বাংলাদেশ’র চেয়ারম্যান গোলজার হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আবু নাসের মাকনুন, কার্যনির্বাহী সদস্য ফখর উদ্দিন আহমদ। এসময় স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.