Sylhet Today 24 PRINT

দৈনিক শুভ প্রতিদিনের অফিস উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ জুলাই, ২০১৭

সিলেটের নতুন দৈনিক শুভ প্রতিদিনের অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর জেল রোডে গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন শেষে আলোচনা সভায় উপস্থিত অতিথিরা শুভ প্রতিদিনকে স্বাগত জানান।

দৈনিক শুভ প্রতিদিন’র প্রধান সম্পাদক লিয়াকত শাহ্ ফরিদীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, দৈনিক আমাদের সময় ও দৈনিক বর্তমান-এর সাবেক উপ-সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, এফবিবিসিসিআই’র পরিচালক ও চেম্বারের সাবেক সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, ডিআইজি প্রিজন ছগির মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, ব্যবসায়ী ও সমাজসেবী মো. মোর্শেদ আলম বেলাল, চেম্বারের সহ-সভাপতি এমদাদ হোসেন দিপু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, শুভ প্রতিদিন’র ব্যবস্থাপনা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, ডিবিসি চ্যানেলের সিলেট ব্যুরো চীফ প্রত্যুষ তালুকদার, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত, সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজ চৌধুরী জয়, ব্যবসায়ী শান্ত দেব, এম. ওয়াদুদ ইমরুল, জাহিদ হাসান, কৃপা সিন্ধু দাস, ইমন দাস প্রমুখ।

উল্লেখ্য, দৈনিক শুভ প্রতিদিন শিগগিরই বাজারে আসার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.