Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাকের বাসায় তল্লাশিতে বিএনপির নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ জুলাই, ২০১৭

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাসায় বৃহস্পতিবার দিবাগত রাতে আইন শৃঙ্খলাবাহিনী তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

শনিবার (৮ জুলাই) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, তল্লাশির নামে বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে হয়রানীর নামে তল্লাশি ন্যক্কারজনক।

তারা অবিলম্বে হয়রানীর নামে বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাশি বন্ধের আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.