Sylhet Today 24 PRINT

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৭

পারিবারিক বিশেষ প্রয়োজনে ও চিকিৎসার কাজে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম যুক্তরাজ্যে সফরে থাকাকালীন সময় সংগঠনের যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের বিশেষ ক্ষমতাবলে বিদেশ গমনের প্রাক্কালে এক চিঠির মাধ্যমে দায়িত্ব প্রদান করেন। চিঠিতে তার অনুপস্থিতিতে সংগঠনের সভাপতির পরামর্শক্রমে সাংগঠনিক কর্মকাণ্ডসহ আন্দোলন সংগ্রামের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ গুরু দায়িত্ব অর্পণ করায় দলের সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি সিলেট মহানগর বিএনপির কার্যকরী পরিষদ সহ ২৭টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতা কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার উপর অর্পিত দায়িত্ব পালনকালীন সময় সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.