Sylhet Today 24 PRINT

ইসমাইল আলী বাবুর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ জুলাই, ২০১৭

মহানগর বিএনপির উপদেষ্টা ও সাবেক শহর বিএনপির সাধারণ সম্পাদক প্রবীণ নেতা ইসমাইল আলী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি এক শোকবার্তায় বলেন, ইসমাইল আলী বাবু আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের নিরলস কাজ করে গেছেন। আপামর নেতাকর্মীর কাছে তিনি ছিলেন আপনজন। বিশেষ করে সিলেটে বিএনপিকে সুসংঘটিত করতে ইসমাঈল আলী বাবুর রয়েছে অসামান্য অবদান।

খন্দকার মুক্তাদির মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.