Sylhet Today 24 PRINT

বাউল আব্দুর রহমানকে দেখতে হাসপাতালে ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নেতৃবৃন্দ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৭

বাউলশিল্পী আব্দুর রহমান নানা জটিল রোগে ভোগছেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাউলশিল্পী আব্দুর রহমানকে দেখতে হাসপাতালে যান ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নেতৃবৃন্দ।

সংসদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা হাজী গুলজার আহমদ, সংসদের সাধারণ সম্পাদক ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান বাউলশিল্পী আব্দুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদের সহ-সভাপতি জুয়েল আহমদ, প্রচার সম্পাদক ও ওয়েব ডেভেলপার এম এ মালেক প্রমুখ। অসুস্থ বাউলশিল্পী আব্দুর রহমান তাঁর আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.