Sylhet Today 24 PRINT

সাহেব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৭

সিলেটের শহরতলী সাহেব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাজার সম্মুখে সমিতির সভাপতি দিলোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জালাল আহমদ এবং মো. শফিকুর রহমানের যৌথ পরিচালনায় ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আহবায়ক রায়হান আহমদ, সদস্য সচিব নজরুল ইসলাম, সদস্য ইমান আলী, আয়নাল মিয়া ও আব্দুল মুমিন। সভায় আহবায়ক কমিটিকে সর্বসম্মতিক্রমে ২৫ জুলাই দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

সভায় উপস্থিত ছিলেন সাহেব বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুহিবুর রহমান কাজল, কোষাধ্যক্ষ মাওলানা সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সদস্য মনির উদ্দিন (কারিগর), আব্দুল খালিক, ফারুক আহমদ, সমুজ আলী।

সভায় ব্যবসায়ীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসএম তারা মিয়া, আব্দুস সালাম, ডা. শংকর, আরব আলী, রেহান উদ্দিন, বাবুল মিয়া, সেলিম আহমদ, হারুন মিয়া, কফিল মিয়া, হারুন আহমদ, আব্দুল হান্নান, হাবিবুর রহমান, উমর আলী, জমির উদ্দিন, তাজুল ইসলাম, আব্দুস শহিদ, সাইদুর রহমান, আল-আমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.