Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা আব্দুল গফফারের সুস্থতা কামনা মহানগর বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগরের আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফারের আশু সুস্থতা কামনা করছে মহানগর বিএনপি।

শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তার সুস্থতা কামনা করে সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.