Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবকলীগের সিলেটের দায়িত্বপ্রাপ্তদের লতিফ নুতনের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ জুলাই, ২০১৭

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটি’র সদস্য, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, সিলেট শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ নুতন এক বিবৃতিতে স্বেচ্ছাসেবকলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি স্বেচ্ছাবেকলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে সহ সভাপতি মাঈন উদ্দিন মাইন, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদিকা এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, মৌলভীবাজারে সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, সিলেট মহানগরে কেন্দ্রীয় সহ সভাপতি মতিউর রহমান মতি, সুনামগঞ্জে কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র সদস্য এডভোকেট কামালকে দায়িত্ব দেয়ায় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোল্লা আবু কাউছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপিকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেট বিভাগে জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.