Sylhet Today 24 PRINT

ব্যবসায়ী মুনিমের মৃত্যুতে মেয়র আরিফের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৭

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি এমএ মুনিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৫ জুলাই) প্রেরিত এক শোকবার্তায় মেয়র তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে দুপুরে নিহতের বাড়িতে যান মেয়র আরিফ।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, সৎ ও কর্মঠ জীবনের অধিকারী ছিলেন মুনিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.