Sylhet Today 24 PRINT

সিলেট ডিবেট ফেডারেশনের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৭

সিলেটের একমাত্র বিভাগীয় বিতর্ক সংগঠন 'সিলেট ডিবেট ফেডারেশন' এর তৃতীয় কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।

এসডিএফ এর সভাপতি রেদওয়ান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. আদনানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগে বিতর্ক চর্চার প্রসার ঘটানো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বিতার্কিক তৈরি, বিতার্কিকদের জন্যে যথাযথ প্রশিক্ষণের জন্যে বছরব্যাপী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়।

এসডিএফ এর সহ-সভাপতি মফিজুর রহমান, পার্থ প্রতিম রায়, তানভির রেজা খান, সাংগঠনিক সম্পাদক রমজান আলি প্রমুখ বক্তারা আলোচনা সভায় বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সিলেটে বিতর্কচর্চাকে সংস্কৃতির অন্যান্য শাখাগুলোর মতো প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন উপস্থিত সবাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.