Sylhet Today 24 PRINT

সিলেট সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৭

সিলেট সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধন হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শাহী ঈদগাহ খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, সুভাষ চন্দ্র চক্রবর্তী, দিলীপ ময় দাস চৌধুরী, আশরাফুল আলম, মো. সুহেল রানা, লিপিকা রায়, সদর ইউআরসি ইন্সট্রাক্টর একেএম আনিসুজ্জামান ভুইয়া। প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোবারক হোসেন, গনেশ পাল দীপু, নিমেষ চক্রবর্তী, অপূর্ব কুমার দাস, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু। সহকারি শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল দাস, বুলবুল আহমদ, স্বপন কুমার দাস, আরিফুর রহমান, সদর মেডিকেল অফিসার মৌমিতা দাস, প্রমুখ।

খেলা পরিচালনা করেন সমর দাস চৌধুরী ও সহকর্মীবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.