Sylhet Today 24 PRINT

সিলেটে কম্পিউটার সমিতির হাতের লেখা প্রতিযোগিতা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৭

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে হাতের লেখা প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর আম্বরখানা দর্শণ দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার সমিতি সিলেট শাখার ডিরেক্টর আহমদ মাসুদ হায়দার জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি ফজল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন (বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার সভাপতি মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠেনর সাধারণ সম্পাদক মো. বিন আব্দুর রশিদ,  সহ সভাপতি কবির খান,   বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম সুমন,  দর্শণ দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক , কম্পিউটার সমিতি সিলেট শাখা অর্থ সম্পাদক তারেক হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ.এস.এম.জি. কিবরিয়া,  এম.এ. খান শাহিন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এর মধ্যে এই হাতের লেখা প্রতিযোগিতা অন্যতম। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ আরো বাড়বে। শিক্ষার্থীদের মেধার বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতি সবসময় এরকম কার্যক্রম অব্যাহত রাখবে।  

প্রতিযোগিতায় মোট ৮৫জন শিক্ষার্থী অংশগ্রহন করে। অংংশগ্রহনকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সবাইকে বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার পক্ষ্য থেকে শিক্ষাসামগ্রী পুরস্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.