Sylhet Today 24 PRINT

সিলেট সিটি কর্পোরেশনের জোনাল কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে জোনাল কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহানারা খানম মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, সংরক্ষিত আসনের দিবা রানী দে। স্বাগত বক্তব্য রাখেন ডা: আতিকুজ্জমান।

এ সময় উপস্থিত ছিলেন ভুপাল রঞ্চন চন্দ, সুমন চন্দ্র দে, মাসুদা আক্তার, মামুনুর রাসেল প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.