Sylhet Today 24 PRINT

অসুস্থ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাসুকের পাশে বিএনপি নেতৃবৃন্দ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৭

অসুস্থ সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুককে দেখতে সোমবার (১৭ জুলাই) তার খাসদবীরের বাসায় যান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক নাসির উদ্দিন রহিম, মেহদী হাসান সপু, এনামুল হক সোহেল, নাজির আহমদ, রিয়াদুল হাসান রুহেল, আলী আকবর রাজন, সাহেল আহমদ নয়ন, মো. সালাম, ইউসুফ আহমদ মুমিন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ খোজ খবর নেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.