Sylhet Today 24 PRINT

সিলেট মটর মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৭

সিলেট মটর মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় আম্বরখানা দর্শন দেউড়িস্থ মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মটর মালিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রুপের ২০১৬-১৭ সালের কার্যবিবরণী তুলে ধরেন জেনারেল ম্যানেজার মো. দেলওয়ার হোসেন চৌধুরী বাচ্চু।

২০১৬-১৭ সালের অডিট রিপোর্ট পেশ করেন গ্রুপের হিসাব রক্ষক গোবিন্দ চন্দ্র দত্ত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রুহুল আলম খান, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, ময়নুল হক, সৈয়দ ফরজান আলী, মহানগর যুবলীগের আহ্বায়ক ও গ্রুপের সাধারণ সদস্য আলম খান মুক্তি প্রমুখ।

সভা শেষে ২০১৭-১৮ সালের অর্ধকোটি টাকার খসড়া বাজেট পেশ করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুমারগাঁও বাস টার্মিনাল মসজিদ এর পেশ ইমাম মাওলানা জয়নাল আবেদীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.