Sylhet Today 24 PRINT

সিসিক মেয়রের সিলেট বৌদ্ধ বিহার পরিদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ জুলাই, ২০১৭

সিলেট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় সিলেট বৌদ্ধ বিহার পরিদর্শনের সময় বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন মেয়র।

এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজ, সহকারী ইঞ্জিনিয়ার শামশুল হক, উপ সহকারী ইঞ্জিনিয়ার অংশুমান ভট্টাচার্য রাকু সহ সিলেট বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের। সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দিলীপ বড়ুয়া, সাধন কুমার চাকমা, সাবেক সভাপতি দিবাকর বড়ুয়া, উপদেষ্টা অমর কুমার চাকমা, উপদেষ্টা অধ্যাপক বরণ চৌধুরী, অসীম বড়ুয়া অপু, দেবপ্রিয় চাকমা, সিলেট বৌদ্ধ সমিতির নব নির্বাচিত সভাপতি অরুণ বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাজু বড়ুয়া, সহ-সভাপতি শান্তি বিকাশ চাকমা, সহ সাধারণ সম্পাদক অমৃত চাকমা, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী, ধর্মীয় সম্পাদক রবীন্দু চাকমা, সহ-ধর্মীয় সম্পাদক কাজল বড়ুয়া, যুব ও ক্রীড়া সম্পাদক পলাশ বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক অংশু মান মার্মা, সহ শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অংথোয়াই মার্মা, প্রচার সম্পাদক প্রকৌশলী পাপপু বড়ুয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.