Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পাথর বালু ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

আহাদ সভাপতি, দিলদার সম্পাদক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৭

সিলেটের জৈন্তাপুরে শ্রীপুর পাথর বালু ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং- ১৯৩/০৯-১০) এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার শেষ হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

নির্বাচনে ৩৯৭ মোট ভোটারের মধ্যে ৩৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ফুটবল প্রতীকধারী আব্দুল আহাদ ২১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ছাতা প্রতীকধারী আব্দুন নূর পান ১১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে দিলদার আহমদ দিদার আনারস প্রতীকধারী ১৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল বাছিত দুয়াত কলম প্রতীকধারী পান ৯১ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকধারী হারুনুর রশিদ হারুন ১৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মই মার্কা পান ১৬৭ ভোট। এছাড়াও ৮জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দীতা করলেও ৩জন প্রার্থী বিজয়ী হন। সদস্য পদে মোঃ বাবুল মিয়া (তালা চাবি), সুমন মিয়া (রিক্সা) ও আমিনুর ইসলাম ( হারিকেন) মার্কা নিয়ে বিজয়ী হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.