Sylhet Today 24 PRINT

কাঁকন বিবির শয্যাপাশে জেলা প্রশাসক রাহাত আনোয়ার

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ জুলাই, ২০১৭

সিলেটে ওসমানী হাসপাতালে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নূরজাহান ওরফে কাঁকন বিবিকে দ্বিতীয়বারের মত দেখতে যান সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

রোববার (৩০ জুলাই) কাঁকন বিবিকে দেখতে যান জেলা প্রশাসক। এসময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগের উপপরিচালক (উপসচিব) দেজিৎ সিংহ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপ-সচিব এসএম ফেরদৌস, এনডিসি মো. আতাউল গণি ওসমানী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কাঁকন বিবির চিকিৎসার খোঁজখবর নেন, এবং তার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এসময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার কাঁকন বিবির চিকিৎসার্থে আবারো ১০হাজার টাকা প্রদান করেন। এর আগে তিনি তাকে দেখতে গিয়ে ১০ হাজার টাকা প্রদান করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.