Sylhet Today 24 PRINT

ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে তালিকাভূক্তি শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ জুলাই, ২০১৭

সিলেটে সংবাদকর্মীদের অংশগ্রহণে ২য় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

সংগঠনের কার্যকারী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অদ্য ১ আগস্ট থেকে ১০ আগস্ট দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ইমজার কার্যালয়, ব্লু-ওয়াটার শপিং সিটি ৯ম তলা অথবা খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মারুফ আহমদ মোবাইল নং ০১৭১১৩০০৯৫৫ এর সাথে যোগাযোগ করে তালিকাভূক্তি ফরম সংগ্রহ করতে হবে। অত্র তালিকাভুক্তি ফরম পূরণ করে ১২ আগস্ট রাত ৮টার মধ্যে একই ঠিকানায় জমা দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খেলায় সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা, ক্রীড়ালেখক সমিতি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সংগঠন ছয়টির সদস্যরা খেলায় অংশ নিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.