Sylhet Today 24 PRINT

বড়লেখায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় নবীনবরণ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৩ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় ২০১৭ সালের আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (০২ আগস্ট) দুপুরে মাদ্রাসা হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রসার শিক্ষার্থী কাওসার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র সংসদের জিএস আব্দুল্লাহ আল আমীন।

মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একে এম এ শাকুরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার,গভর্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দীন, আরবী প্রভাষক হাফিজ মাওলানা আব্দুল কাদির,ইংরেজী প্রভাষক আমিনুল ইসলাম, বাংলা প্রভাষক মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা কমর উদ্দীন বাদশা,গভর্নিং বডির সদস্য এমরানুল হক বাবু,আজির উদ্দীন সুনু,হাজী আং সামাদ, আবু মেরাজ, শিক্ষার্থী তানবির আহমদ,মুফিদ আহমদ,রেদওয়ান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.