Sylhet Today 24 PRINT

বিবিয়ানা’র বার্তা সম্পাদক পদে মতিউর মুন্না

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জ সদর থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগ দিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরুণ সাংবাদিক মতিউর রহমান মুন্না। তিনি বাংলা টিভি (ইউকে), ৭১ নিউজ টিভি, ইংরেজি জাতীয় দৈনিক বাংলাদেশ টুডে ও সিলেটের যুগভেরী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

এর আগে নবীগঞ্জের অনলাইন নিউজপোর্টাল নবীগঞ্জ নিউজের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মুন্না।

রোববার (৬ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে বার্তা সম্পাদক পদে নিয়োগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.