Sylhet Today 24 PRINT

বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ আগস্ট, ২০১৭

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (স্কুল, কলেজ, মাদরাসা) সিলেট জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকালে সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু সরকারের সঞ্চালনায় সকল এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদরাসা) শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে আলোচনাক্রমে সর্বসম্মতিতে প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনকে সভাপতি ও প্রভাষক জ্যোতিষ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ-সভাপতি মো. বদিউল আলম, রঞ্জিত কুমার তালুকদার, মো. আনোয়ারুল হক, মো. আব্দুল আহাদ, আব্দুল্লাহ আল মামুন ও স্বপন দাশ, সহ সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, আজিজুর রহমান, সাজিদ মিয়া, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু সরকার, মো. জিয়াউর রহমান, প্রভাষক মু. আব্দুল মতিন, আব্দুল বাছিত, মো. নুরুল হক, প্রভাষক রুহেল আমীন, অর্থ সম্পাদক মনোহর রায়, সহ অর্থ সম্পাদক প্রভাষক মো. ইমদাদুল হক, প্রচার সম্পাদক আজিজ আহমদ খালেদ, সহ প্রচার মো. কিবরিয়া, সাদেক মিয়া, নূরে আলম সিদ্দিকী, হারিছ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শান্ত ভট্টাচার্য, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মো. কলিম উল্লাহ, বিবেক কুমার হালদার ও প্রভাষক ছয়ফুল আমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.