Sylhet Today 24 PRINT

বিউবো-১ সিলেট অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ আগস্ট, ২০১৭

বাংলাদেশ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর উদ্যোগে এবং মিটার পাঠক ও বিল বিতরণকারী-১ এর সহযোগিতায় আম্বরখানা বিউবো অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ প্রায় ২ শতাধিক গাছ রোপন করা হয়।

রবিবার (২০ আগস্ট) সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদির। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউল হাসান, সহকারী প্রকৌশলী আবদুর রহিম, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, নুরু উল্লাহ, মো. জসিম।

এসময় সিবিএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. বাবুল মিয়া, মো নুরুল আমিন, শুক্কুর মিয়া, হাজী মোস্তাকিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.