Sylhet Today 24 PRINT

শুভ প্রতিদিন-এসসিএসের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ আগস্ট, ২০১৭

দৈনিক শুভ প্রতিদিন ও সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের(এসসিএস) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জিন্দাবাজারস্থ এসসিএস কার্যালয়ে এ মতবিনিময় সম্পন্ন হয়। এসময় শুভ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন ও এসসিএস’র পরিচালক আগামী দিনগুলোতে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ক্যাবল সিস্টেমের ভাইস চেয়ারম্যান মো. জুনেদ আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মো. জুনেল আহমদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক আহমদ শিবলী, পরিচালক অর্থ এবিএম জিল্লুর রহমান, পরিচালক সুভাষ রঞ্জন রায়, পরিচালক রাজু আহমদ বাবলা, আবরার আহমদ দুলাল, এস.এম ফজলুল করিম মারজান, আলমগীর আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না ও আলোকচিত্রী এস এম সুজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.