Sylhet Today 24 PRINT

বড়লেখার বর্ণিতে অসুস্থ রোগীকে সহায়তা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২৬ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের পেটে টিউমার আক্রান্ত সুফিয়া বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তা করেছে সংযুক্ত আরব-আমিরাতে বসবাসরত বর্ণি ইউনিয়নের সমাজসেবী সংগঠন প্রবাসী ১নং বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সুফিয়া বেগমের ছেলে সেলিম উদ্দিন ও মেয়ে লায়লি বেগমের হাতে এ সহায়তার টাকা তুলে দেওয়া হয়।

এ সময় বর্ণি ডেভোলপমেন্ট সোসাইটি’র ভাইস চেয়ারম্যান তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন, প্রবাসী জনকল্যাণ সংস্থার সহ-প্রচার সম্পাদক আবু বকর নুনু মিয়া ও মো. ইমাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.