Sylhet Today 24 PRINT

কেন্দ্রিয় গণশিক্ষা সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর ছাত্রলীগের দোয়া ও মিলাদ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ্ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মাকসুদ আহমদ, সাইদুল ইসলাম, দেলওয়ার হোসেন দীপন, মাহবুবুল হক শাহীন, আব্দুল্লাহ আল মাসুদ, জিয়াউল হক জিয়া, হাবিবুর রহমান পাবেল, শাফকাত হাছান, সাবুল আহমদ, রেজাউল কবির রেজা, এমদাদুল হক রাসেল, শাহ ফায়েদ, একে এম বাছিত তুহিন, জুবেল আহমদ, শেখ পারভেজ, শেখ ইয়াহইয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.