Sylhet Today 24 PRINT

এবি ব্যাংক সিলেট শাখার উদ্যোগে ফায়ার সেফটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

এবি ব্যাংক সিলেট ভি আই পি রোড শাখার উদ্যোগে সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

গতকাল শনিবার ও আজ রোববার (১৬-১৭ সেপ্টেম্বর) এ ২দিন উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট কর্তৃক পরিচালিত উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তনয় বিশ্বাস, এবি ব্যাংক, ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আব্দুস সালামসহ এবি ব্যাংকের সিলেট অঞ্চলের অন্যান্য শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় এবি ব্যাংকের পাঁচটি শাখার মোট ৪০জন কর্মকর্তাকে ফায়ার সেফটি, ভূমিকম্প ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে করণীয় এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া হয়। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিমুল মোঃ রফি এবং শ্রী পূর্ণেন্দু সিংহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.