Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা যুবলীগ, ছাত্রলীগের (জাহেদ গ্রুপ) যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ৮ টায় পৌর সদরের একটি কমিউনিটি হলে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জয় রায় হিমেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান, রাসেল আহমদ, রাজীব বৈদ্য, রফিক আহমদ, রাসেল আহমদ জনি, আব্দুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক নোমান আহমদ, ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।

বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা এনাম আহমদ, রুহুল ইসলাম, পাবেল আহমদ, ফাহাদ আহমদ, উনু মিয়া, তারেক আহমদ, জুয়েল আহমদ, সাজু আহমদ, খালেদ আহমদ, আরিফ আহমদ, জাবেদ ইসলাম, নাঈম আহমদ, সুজন আহমদ, সদরুল আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.