Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সংখ্যালঘু সংগঠন সমূহের মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে ও সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠা করার আহ্বানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় কমিটি সিলেটের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সংগঠন, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠা সমূহ নিজ নিজ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। সমন্বয় সংগঠনের সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ কুমার দেব এর পরিচালনায় মানববন্ধন চলাকালীন প্রতিবাদে সংহতি জানিয়ে বক্তারা বলেন, মায়ানমারের যে অমানবিক হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ রোহিঙ্গাদের উপর চালানো হচ্ছে তা বিশ্বের কোন বিবেকবান মানুষ সহ্য করতে পারবে না। তারা বলেন, মায়ানমারের নোবেল বিজয়ী অংসান সুচি ও সামরিক বাহিনী যেভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তা বিশ্ব নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেয়া প্রয়োজন।

বক্তারা এই অমানবিক নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সরকার ও বিবেকবান মানুষ আজ লক্ষ লক্ষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। এদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বদের সংগঠনকে এগিয়ে আসতে হবে। তারা মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃত্বকে অবিলম্বে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংহতি জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় কমিটি সিলেট জেলা আহ্বায়ক বৌদ্ধ নেতা রামেন্দ্র বড়ুয়া, সদস্য সচিব এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, রাজনীতিবিদ তপন মিত্র, খ্রিষ্টান নেতা দানেশ সাংমা, ডিকন নিঝুম সাংমা, বৌদ্ধ সমিতির উৎপল বড়ুয়া, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য কৃপেশ পাল।

সংহতি জানান মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি, প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, এডভোকেট রঞ্জন ঘোষ, বীরেন্দ্র সূত্রধর, নীরেশ দাস, খোকন পাল, দেবর্শি শ্রীবাস দাস, জলদ্বীপ রঞ্জন চৌধুরী, এপেক্সিয়ান চন্দন দাস, এডভোকেট বিপ্র দাস ভট্টাচার্য, সুবিনয় মল্লিক, রথীন্দ্র দাস ভক্ত, রকি দেব, যিশু ভট্টাচার্য, সঞ্জয় চক্রবর্তী, ভানুলাল দাস, সঞ্জয় কুমার নাথ, মনমোহন দেবনাথ, জয়ন্ত আচার্য, নিরুপম চক্রবর্তী শুভ্র, নিলেন্দু দে অনুপ, শংকর চন্দ্র দাস শঙ্কু, রাজু গোয়ালা, নন্দন পাল, জি.ডি রুমু।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইসকন সিলেট, নিম্বার্ক আশ্রম জগ্ধবন্ধু সুন্দর ধাম, বৌদ্ধ সমিতি, খ্রিষ্টান মিশন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, হরিভক্তি প্রচারণী সভা, সিলেট বিবেক, মহালয়া উদযাপন পরিষদ, হিন্দু সমাজ সংস্থা সমিতি, বিবেকানন্দ চর্চা পর্ষদ, কাজলশাহ সার্বজনীন পূজা কমিটি, সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ প্রায় ২০টি সংগঠন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.