Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে শরণার্থী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর লালদিঘীরপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুস্তম আলম কুদ্দুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সমেন্দ্র সিংহ এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মো. শামীম আহমদ, মো. রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মা. গোলাম রহিম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ শ্রী পরিতোষ চন্দ্র বণিক পিন্টু, প্রচার সম্পাদক শেখ নিয়ামত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল আহাদ, সমাজকল্যাণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সদস্য মো. নাজিম উদ্দিন, মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. শাহ আলম, বাহার আহমদ, মো. হান্নান, মো. সোহেল, মো. জামাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.