Sylhet Today 24 PRINT

মা কেমিক্যাল কোম্পানির পুরষ্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

মা কেমিক্যাল কোম্পানি ও সাপ্তাহিক বাংলাদেশ মিডিয়ার বাৎসরিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সংবাদপত্র হকার্স সমিতি লি. এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মা কেমিক্যাল কোম্পানির সত্ত্বাধিকারী ও সাপ্তাহিক বাংলাদেশ মিডিয়ার সম্পাদক সমাজসেবী আলী হোসেন সরকারের সভাপতিত্বে ও জাকিয়া আক্তার এবং মোস্তাক আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামূল কবির ইকু বলেন, সৎ ব্যবসার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে। তাই সর্বস্তরের ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার জন্য আহবান জানাই।। আজ মা কেমিক্যাল এর মাধ্যমে যে সমস্ত গ্রাহকরা এ ধরণের উৎসাহমূলক আয়োজনে অংশগ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। প্রত্যেক ব্যবসায়ীকে ব্যবসার পাশাপাশি গ্রাহকদের প্রতি এ ধরণের উৎসাহমূলক কাজ করা উচিত। এ আয়োজনটুকু অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। এটি একটি নতুন প্রথা। গ্রাহকদেরকে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করা হয়েছে তাই আমি আনন্দিত। সবাই যেন এ ধরণের আয়োজনে নজর রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার খাজা কালো মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়েখ মর্তুজা আহমেদ, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লি. এর সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারগুলোর মধ্যে ১টি মোটর সাইকেল, ১টি ফ্রিজ, ২০টি ৩২ ইঞ্চি এল ই ডি টিভি ও ৫টি বাইসাইকেল সহ মোট ২৭টি পুরস্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.