Sylhet Today 24 PRINT

গোপাল বর্ধনের মায়ের মৃত্যুতে ইমজার শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সদস্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিলেট ব্যুরোর ক্যামেরা পার্সন গোপাল বর্ধনের মা মিনতি রানী দাশ বর্ধনের মৃত্যুতে শোক জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু এই শোক প্রকাশ করেন। তাঁরা প্রয়াত মিনতি রানী দাশের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গোপাল বর্ধনের মা মিনতি রানী দাশ বর্ধন শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জের কায়স্থগ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.