Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১-এর ৮৪তম পাঠচক্র অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

হৃদয়ে ৭১-এর ৮৪তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের উপশহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফির পরিচালনায় পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক অধ্যাপক জাকির হুসেন।

এ সময় পাঠ কার্যক্রম পরিচালনা করেন জেলা শাখার সভাপতি আহমদ হামজা চৌধুরী। পাঠচক্রে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার "নির্বাচিত প্রবন্ধ" বই থেকে তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় পাঠ প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করেন মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসি, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সংগঠনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাজ উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা জামিল আহমদ চৌধুরী, সংগঠনের জেলা শাখার সাংগঠনিক  সম্পাদক তারেকুল ইসলাম ফাবী, আদিল ইসলাম, এমাদ উদ্দিন বায়তুল, খায়রুল আলম খসরু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.