Sylhet Today 24 PRINT

মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।  আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতে কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টাপর্যন্ত ভোট প্রয়াগ চলে। বিকেল ৫ টায় বিজয়িদের নাম ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ পাল।

এ নির্বাচনে অভিভাবক পদের ৫ টিতেই বিজয় লাভ করে লুৎফুর রহমান প্যানেল। বিজয়ীরা হলেন গৌছ মিয়া, আব্দুল আউয়াল, এনামুল ফারুক, রেজাউল করিম এবং শাহেনা বেগম। বিজয় ঘোষণার পর এলাকার শিক্ষানুরাগী, সচেতন মহল এবং ছাত্রসমাজের পক্ষ থেকে বিজয়ীদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি লুৎফুর রহমান বলেন, স্কুল এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো পাশাপাশি উক্ত এলাকাকে শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে কাজ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.