Sylhet Today 24 PRINT

মুন্সিপাড়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাব আয়োজিত প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর মুন্সিপাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়।

মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের সভাপতি আমিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে লায়েকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, গৌতম চক্রবর্তী, কিশোর ভট্টাচার্য জনি। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুরাদ আহমদ মুরন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবির আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সিদ্দিক হোসেন, রুবেল আহমদ, সুহেল আহমদ, লিটন আহমদ, শাওন, স্বপন, মাসুম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.