Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এবং আইডিয়া, সিলেট এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

র‌্যালিটি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হবে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক জনাব মো. রাহাত আনোয়ার। র‌্যালি ও আলোচনা সভায় সর্বস্তরের মানুষের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.