সিলেটটুডে ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০১৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সিলেটর কার্যালয়ে সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকসহ প্রায় বিশ জন ওয়েব ডিজাইনার তাদের নিজস্ব ওয়েব সাইট (বিসিসি) সিলেটের বিভাগীয় প্রধান প্রোগ্রামার মধুসূদন চন্দ ও সহকারী প্রোগ্রামার অলিউর রহমানের কাছে প্রেজেন্টেশন প্রোগ্রাম করেছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রেজেন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির বিভাগীয় প্রধান প্রোগ্রামার মধুসূদন চন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে অগ্রসর হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশর। তথ্য প্রযুক্তির মহাসড়ক খ্যাত সাবমেরিন ক্যাবলের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে আধুনিক বিশ্বের সকল উন্নত প্রযুক্তির সাথে। আধুনিক তথ্য প্রযুক্তির অবিস্মরণীয় বিপ্লবের ফলে পৃথিবীর মানচিত্র এক হয়ে গেছে। ভৌগোলিক সীমারেখা যেন আজ মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে দ্রুতগতির ইন্টারনেটের পদতলে। যোগাযোগের এই উন্নত প্রযুক্তির ফলে সমগ্র বিশ্বের তথ্য ভাণ্ডার যেন এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আর তাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে আধুনিক তথ্য প্রযু্ক্তি নির্ভর উজ্জ্বল ভবিষ্যতের দিকে।
বিশেষ অতিথির বক্তব্যে বিসিসি সিলেটের সহকারী প্রোগ্রামার ওলীউর রহমান বলেন, তথ্য প্রযুক্তিতে সম্ভাবনার দোয়ার খুলছে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আজকের তরুণ প্রযুক্তিবিদরা আগামি দিনের সারথি হয়ে কাজ করবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক সুয়েব আহমদ চৌধুরী, মবরুর আহমদ সাজু, তোফায়েল আহমদ, রোহান, হাবিবুর রহমান, ইমা বেগম, ফাবি রহমান, ফাহাদ আহমদ, জিয়া আলম পলাশ রায়, আনিসুর রহমান প্রমুখ।