Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তুরন মিয়ার রুহের মাগফেরাত কামনা করে ২ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সমন্বয়ে গঠিত বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা ও আমন্ত্রণপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মখন মিয়া।

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলার সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, মহানগর সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, আলা মিয়া, জেলার সহ-সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব ও আব্দুল কাইয়ুম মুকুল, সোহেল আহমদ সাহেল, মহানগর সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিপন, রিহাদুল হাসান রুহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদি পাবেল, জেলার সহ-সাংগঠনিক সৈয়দ রাজন, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মো. এহছানুল হক তাহের, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ আহমদ, জেলার স্বাস্থ্য সম্পাদক আব্দুল গফুর, আখালিয়া মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সুয়েব খান, ব্লু-ওয়াটার মার্কেট ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম, কাজী ম্যানশন মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি রাহেল আহমদ চৌধুরী, কানিজ প্লাজা মার্কেট কমিটির ব্যবসায়ী কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, ইলিগ্যান্ট মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি ফয়জুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.