Sylhet Today 24 PRINT

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবে ফ্রি ক্যাম্প

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

বিশ্ব হার্ট দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও সিলেট হার্ট এসোসিয়েশনের উদ্যোগে দু’দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাব সদস্যদের জন্য সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সুবিদবাজারস্থ প্রেসক্লাব ভবনে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ ক্যাম্প পরিচালনা করেন।

এতে ক্লাবের অর্ধশতাধিক সদস্য স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক ডা. জিএম মহীউদ্দীন ও ডা. মো. সিরাজুর রহমান, রেজিস্ট্রার ডা. হিরন্ময় দাস, ডা. শুয়াইব আহমেদ, ডা. ফারজানা তাজিন, ডা. মো. আব্দুল মুকিদ, ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. মো. নূরুল আফসার (বদরুল) ও ডা. মো. সোহেল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.