Sylhet Today 24 PRINT

সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৭

আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা অধ্যাপক আব্দুল আহাদের ছোট ভাই সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ আর নেই।

রোববার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর হযরত শাহজালাল (রহ)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মরহুম মোস্তাক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল  আজিজ, মো. আলাউদ্দিন আহমদ মুক্তা, সহ-সভাপতি আলী আকবর, নিজাম উদ্দিন চেয়ারম্যান, শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আয়েজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আলী মেরাজ মোস্তাক, কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ, দপ্তর সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, প্রচার সম্পাদক খয়রুল কামরান, ক্রীড়া সম্পাদক রাহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য বদরুজ্জামান সেলিম, নানন্টু চন্দ্র চন্দ, আব্দুল মতিন, ফয়জুল ইসলাম সুমন, আব্দুল আহাদ সুমন, রাশেদুজ্জামান রাশেদ, জুনেদ আহমদ ও শাকারিয়া হোসেন শাকিল।

এদিকে সিলেটের ক্রিকেট সংগঠক, সিলেট স্টেডিয়ামের প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি, সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশতাক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সদস্য, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লি. এর সাধারণ সদস্য ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.