Sylhet Today 24 PRINT

সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৭

সিলেটে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল ‘চ্যানেল আইয়ে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিম, সিলেট ক্যাবল সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমেদ, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.