Sylhet Today 24 PRINT

বাংলাদেশ নিউজ সিলেট ব্যুরো ইনচার্জ হিসেবে বিপ্লব দেবের যোগদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর বাংলাদেশ নিউজ, বাংলাদেশের খবর ও দৈনিক দিন পরিবর্তনের সিলেট ব্যুরো ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন বিপ্লব দেব।

৮ অক্টোবর (রোববার) বিপ্লব দেবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার যোগদানের কথা জানান তিনি।

তিনি জনান, বাংলাদেশ নিউজ এর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলেট ব্যুরো ইনচার্জ হিসেবে চলতি বছরের ১ আগস্ট থেকে তাকে নিয়োগ প্রদান করা হয়।

তিনি আরো জানান, বাংলাদেশ নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডে যোগদানের পূর্বে তিনি জাতীয় ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় সিলেট প্রতিনিধি  হিসেবে দায়িত্ব  পালন করেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।

বিপ্লব দেব সংবাদ সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে বাংলাদেশ নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর সিলেট অফিস পূর্ব জিন্দাবাজার আর.বি কমপ্লেক্স এর তৃতীয় তলায়, biplobdev8@gmail.com অথবা ০১৭১৯০৮০১৪৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও তিনি সংবাদ মাধ্যমের সকল সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ন্যায় আগামী দিনেও কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.